চাঁদপুর, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর সদরে রোববার ৫৫টি ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
মধ্য বালিয়া থেকে আটক শুক্কুর তালুকদার (৩৫) ওই এলাকার আমির হোসেন তালুকদারের ছেলে।
সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আহসানুজ্জামান বলেন, দুপুরে গোপন সংবাদ পেয়ে শুক্কুরকে আটক করা হয়। তার কাছে ৫৫টি ইয়াবা ট্যারলেট পাওয়া যায়।
“শুক্কুর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছেন বলে অভিযোগ রয়েছে” বলেন পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৩৩৮ ঘ.
bdnews24