২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পেলেন ডেসটিনির আজাদ

অর্থ পাচারের মামলায় ডেসটিনি ২০০০ এর পরিচালক আবুল কালাম আজাদ ওরফে ম্যাক আজাদকে জামিন দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 07:56 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ পাচারের মামলায় ডেসটিনি ২০০০ এর পরিচালক আবুল কালাম আজাদ ওরফে ম্যাক আজাদকে জামিন দিয়েছে আদালত। আজাদের আবেদনের শুনানি শেষে মহানগর হাকিম সাইফুর রহমান রোববার এই আদেশ দেন। এই জামিন পুলিশ প্রতিবেদন হওয়া পর্যন্ত কার্যকর থাকবে। গত ৩১ জুলাই আবুল কালাম আজাদসহ ডেসটিনির ২২ কর্মকর্তার বিরুদ্ধে ১১শ ৭৮ কোটি টাকা পাচারের অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় মামলা হয়। দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউশন কর্মকর্তা আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৮ অগাস্ট পুলিশ আজাদকে আদালতে হাজির করলে পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে। অন্যদিকে আজাদের আইনজীবীরা তার জামিন চান। মহানগর হাকিম ইসমাইল হোসেন গত ৬ সেপ্টেম্বর শুনানি শেষে দুটি আবেদনই নাকচ করে আজাদকে কারাগারে পাঠান। রোববার তাকে আদালতে হাজিরের পর আইনজীবীরা নতুন করে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক পুলিশ প্রতিবেদন হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন বলে আব্দুর রশিদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৩৫০ ঘ.