ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিলে বাসচাপায় এক পথচারী নিহত হওয়ার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দিয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী বাসের চালককে আটক করেছে পুলিশ।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম ও প্রচার) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বেলা পৌনে ১২টার দিকে শতাব্দী পরিবহনের একটি বাস মতিঝিলে ঢাকা ব্যাংকের সামনে এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থইে তার মৃত্যু হয়।
নিহত আবব্দুল বাতেন (৫০) মোহাম্মদপুর এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
এদিকে দুর্ঘটনার পরপরই জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং বাসটিতে আগুন দেয়। এ সময় প্রায় ১৫ মিনিট ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসের আগুন নেভান।
মাসুদুর রহমান জানান, পুলিশ বাসের চালক সোহান শিকদারকে অটক করলে পরিস্থিতি শান্ত হয়ে আসে। বেলা ১০টার পরপরই যান চলাচল আবার স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৩৩৫ ঘ.
bdnews24