মাদারীপুর, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাড়ে ৪ ঘণ্টা আটকা থাকার পর মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ডুবোচরে আটকা পড়া রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিনকে উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুর ১টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘আইটি ৩৯৭’ ফেরিটি উদ্ধার করে বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক শাহনেয়াজ চৌধুরী।
সকাল সাড়ে ৮টার দিকে ১০টি যাত্রীবাহী বাস, চারটি মাইক্রোবাস ও মালামালবাহী ছয়টি ট্রাক নিয়ে হাজরা পয়েন্টে ফেরিটি আটকা পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৫৪ ঘ.
bdnews24