২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনাদের জন্য বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল

চীনা বিনিয়োগকারীদের জন্য সরকার বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2012, 04:37 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনা বিনিয়োগকারীদের জন্য সরকার বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। শনিবার চীনের ফুজিয়ান প্রদেশে এক চীনা উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ পরিকল্পনার কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। দীপু মনি বলেন, “বাংলাদেশে প্রতিযোগিতামূলক শ্রমশক্তি রয়েছে এবং বিভিন্ন পণ্যই ইউরোপসহ উন্নত দেশগুলোতে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে, যে সুযোগ চীনও গ্রহণ করতে পারে।” জবাবে উদ্যোক্তারা জানান, তারা বস্ত্র খাতের বিষয়ে অধিক আগ্রহী। চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ, অতিরিক্ত সচিব জিষ্ণু রায় চৌধুরী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণপূর্ব এশিয়া) গোলাম সরওয়ার বেঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/২২২৮ ঘ.