২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ নেতা হত্যা, আরো এক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা হত্যা মামলার অন্যতম আসামিকে শরীয়তপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2012, 11:54 AM

Updated : 24 Aug 2022, 12:05 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ছাত্রলীগ নেতা হত্যা মামলার অন্যতম আসামিকে শরীয়তপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‌্যাব। গ্রেপ্তারকৃত মো. আমিন ওরফে কসাই আমিনকে (৩৩) শনিবার দুপুরে নগরীর চান্দগাঁও র‌্যাব ক্যাম্পে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। কসাই আমিন চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলার ইসলামপুর এলাকার ফয়েজ আহমদের ছেলে। তাকে শুক্রবার বিকালে শরীয়তপুর জেলার সদর থানার বালাবাজারের নান্নু গাজির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গত ১১ অগাস্ট রাঙ্গুনিয়ার রাজানগরের ঘাগড়াকূল জামে মসজিদের পাশে দুর্বৃত্তরা উত্তর জেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. রাশেদ চৌধুরীকে কুপিয়ে হত্যা করে। স্থানীয় বিএনপির কিছুসংখ্যক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদানকে কেন্দ্র করে ওই হত্যাকা- ঘটে বলে জানা গেছে। ওই ঘটনায় গত ১৪ অগাস্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার আসামি কসাই আমিন ওই হত্যাকা-ে অংশ নেওয়া ১৫/২০ জনের মধ্যে ছিল বলে র‌্যাব জানায়। কসাই আমিন নিজেকে স্থানীয় যুবলীগের একজন কর্মী দাবি করে সাংবাদিকদের জানান, ২০০১ সাল থেকে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়া গত সংসদ নির্বাচনে তিনি বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদের পক্ষে কাজ করেন বলেও দাবি করেন। কসাই আমিন আরো জানান, ওই এলাকার ‘আরএনবি’ নামে একটি ইটভাটায় তিনি কাজ করতেন। হত্যাকা-ে জড়িত অন্যরা এ ইটভাটা থেকে তাকে জোর করে সেখানে নিয়ে যায়। তবে র‌্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নুর-উজ-জামান বলেন, হত্যাকা-ে অংশ নেওয়াদের মধ্যে কসাই আমিন অন্যতম। রাশেদ চৌধুরীকে হত্যার আগে কসাই আমিন ও অন্য আসামিরা ওই ইটভাটায় বসে শলাপরামর্শ করে। তবে কসাই আমিন সাংবাদিকদের বলেছেন যে, হত্যার সময় তিনি রাশেদকে আঘাত করেননি। এর আগে চাঁদাবাজি ও ডাকাতির দুটি মামলায় তিনি গেপ্তার হন বলে স্বীকার করেন। এ নিয়ে রাশেদ হত্যা মামলায় মোট পাঁচ জনকে গ্রেপ্তার করা হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/১৭৪৯ ঘ.