২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার

বরিশাল নগরীর একটি পুকুর থেকে শনিবার এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2012, 10:28 AM

Updated : 24 Aug 2022, 12:05 PM

বরিশাল, ০৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বরিশাল নগরীর একটি পুকুর থেকে শনিবার এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আমানতগঞ্জ বক্ষব্যাধি হাসপাতালের পিছনের পুকুরে কিশোর তনু দাসের (১৫) লাশ পাওয়া যায়। তনু নগরীর ভাটিখানা প্রথম গলির বাসিন্দা বাদল দাসের ছেলে। পরিবারের উদ্ধৃতি দিয়ে মহানগরীর কাউনিয়া থানার উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বেলা ১১টায় গোসল করার জন্য বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি তনু। সে মাদকাসক্ত ছিল। “শনিবার কয়েকজন কিশোর গোসল করতে গিয়ে পানির মধ্যে থেকে হাত বের হওয়া দেখতে পেয়ে উপরে তোলে। তোলার পর নাকমুখ থেকে রক্ত বের হতে দেে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৬২৬ ঘ.