২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার

থানচির একটি জঙ্গল থেকে সেনাবাহিনী ৩০টির বেশি মর্টার শেল এবং দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2012, 08:41 AM

Updated : 24 Aug 2022, 12:05 PM

বান্দরবান, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলা সদরে পাহাড়ি এলাকা থেকে বিপুল সংখ্যক মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনীর একটি দল। শুক্রবার রাতে অভিযানের সময় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন এক সেনা কর্মকর্তা। শনিবার দুপুরে সেনাবাহিনীর বান্দরবান রিজিওনের এক সেনা কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বান্দরবান সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান এ রউফের নেতৃত্বে সেনা সদস্যরা শুক্রবার বিকাল থেকে থানচি উপজেলা সদরের আশেপাশে জঙ্গলে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে রাতে সেনা সদস্যরা নাদিয়া পাড়া এলাকায় জঙ্গলে লুকিয়ে রাখা বিপুল সংখ্যক মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে। “উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ৩০ থেকে ৪০টি মর্টার শেল এবং ২ থেকে ৩টি হ্যান্ড গ্রেনেড রয়েছে,” বলেন ওই কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৩১ ঘ.