বরিশাল, ০৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীর বাঁধ রোডের পাশে নির্মানাধীন একটি বহুতল ভবন জন্য খোঁড়া গর্ত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১০টার দিকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক মো. আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গর্তে জমা পানিতে যুবকের লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
“বিবস্ত্র লাশটিতে কোন আঘাতের চিহৃ নেই।”
“উদ্ধারের কয়েক ঘণ্টা আগে ওই যুবকের মৃত্যু হয়েছে।”
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১৫৮ ঘ.
bdnews24