২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

চীনে ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2012, 03:09 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনে ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওকে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলে ভূমিকম্পে হতাহত ও সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনায় বাংলাদেশ সরকার ও জনগণ শোকাহত। শিগগিরই চীন সরকার এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও বিদেহি আত্মার শান্তি কামনা করেন। চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলে শুক্রবার ৫ দশমিক ৬ মাত্রার দুটি ভূমিকম্পে কমপক্ষে ৬৪ জন নিহত এবং প্রায় সাতশ’ জন আহত হন। ইউনান ও গুইঝোউ প্রদেশের সীমান্তের কাছে সকাল ১১টা ১৯ মিনিটে প্রথম ভূমিকম্পটি হওয়ার ৪৫ মিনিট পর আরেকটি ভূমিকম্প হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, এতে দেড়শর বেশি মানুষ আহত হওয়া ছাড়াও ২০ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২১০৪ ঘ.