২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে ট্রাকচাপায় মাদ্রাসাছাত্র নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2012, 02:19 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো বিশ্বরোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ হাদি (১২) বিশ্বরোড এলাকার আনিসা দাখিল মাদ্রাসার ছাত্র ছিলেন। সে চাঁদপুরের মতলব উপজেলার দারিন্দা রসুলপুর এলাকার তাজুল ইসলামের ছেলে। রূপগঞ্জ থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারাবো বিশ্বরোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় চাল বোঝাই একটি ট্রাক মিরাজকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে সেখানে দুপুরে তার মৃত্যু হয়। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২০১৪ ঘ.