২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে নারী ‘চরমপন্থী’ গ্রেপ্তার

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার মান্দারতলা থেকে শুক্রবার এক ‘চরমপন্থী’ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2012, 10:16 AM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঝিনাইদহ, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার মান্দারতলা থেকে শুক্রবার এক ‘চরমপন্থী’ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি রাইফেল, দুইটি বন্দুক, সাতটি বোমা ও তিনটি চাপাতি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ফরিদা পারভিন হরিণাকুন্ডুর গুড়পাড়া ভাতুরিয়া গ্রামের বিল্লাল হোসেন বেল্টুর স্ত্রী। বেল্টুও একজন চরমপন্থী বলে পুলিশ জানিয়েছে। হরিণাকুন্ডু থানার ওসি আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহষ্পতিবার রাতে চরমপন্থীরা ভাতুরিয়া গ্রামের একটি বাড়িতে বোমা হামলা চালায়। শুক্রবার বিকালে পুলিশ গোপন সংবাদ পেয়ে মান্দারতলা গ্রামে একটি বাড়িতে অভিযান চালায়। ওই সময় পুরুষ চরমপন্থীরা খাল সাঁতরে পালিয়ে গেলেও ফরিদা পারভিন অস্ত্রসহ ধরা পড়েন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬১৩ ঘ.