২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে নাসিরের আহত শ্যালকও মারা গেলেন

সিরাজগঞ্জে যমুনা নদীর বালুমহাল দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত শাকিলউজ্জামান টিক্কা (৪২) পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর ঢাকায় মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 05:27 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে যমুনা নদীর বালুমহাল দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত শাকিলউজ্জামান টিক্কা (৪২) পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর ঢাকায় মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি মারা যান বলে জানান ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের চিকিৎসক অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না। গত রোববার একই হামলায় নিহত হন শ্রমিক নেতা নাসির উদ্দিন। শাকিলের বাড়ি জেলা শহরের হোসেনপুর মহল্লায়। হামলার পর তাকে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ও পরে ঢাকায় নিয়ে যাওয়া হয়। শাকিলের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে শুক্রবার এলাকায় আনা হবে বলে জানান তার পরিবারের সদস্যরা। শাকিলের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর শহরের হোসেনপুর, ধানবান্ধি. পুঠিয়াবাড়ি ও মালসাপাড়া এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসব এলাকাসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। র‌্যাবও টহল দিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২৩১৯ ঘ.