চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাঁচা পেঁপেঁর সঙ্গে ফেন্সিডিল পাচারের সময় পিক-আপ ভ্যানসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন আনোয়ার হোসেন (২৩) ও জামাল হোসেন (২২)।
বৃহস্পতিবার বিকেলে পাহাড়তলী থানাধীন কর্ণেলহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তারেক আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফেন্সিডিলগুলো কুমিল্লা থেকে পিক-আপ যোগে চট্টগ্রাম আনা হচ্ছিল।
তিনি জানান, পিক-আপে ২৪টি বস্তা ছিল, তার মধ্যে ২২টি বস্তায় কাঁচা পেঁপেঁ আর দুটি বস্তায় ফেন্সিডিল ছিল। গ্রেপ্তারকৃতদের মধ্যে জামাল গাড়ির চালক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএল/১৮২৮ ঘ.
bdnews24