২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চোরাই চিনি উদ্ধার, গ্রেপ্তার ৮

নগরীর কর্ণফুলী থানা এলাকা থেকে দেড় হাজার কেজি চোরাই চিনিসহ আট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 08:41 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কর্ণফুলী থানা এলাকা থেকে দেড় হাজার কেজি চোরাই চিনিসহ আট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার ভোর রাতে বদরপুর থেকে কোস্টগার্ডের টহল দল এক হাজার ৬৬০ কেজি চিনিসহ তাদের গ্রেপ্তার করে। বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম এম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুটি বোটকে বহির্নোঙ্গরে ঘোরাফেরা করতে দেখে কোস্টগার্ড তাদের ধাওয়া করে তাদের গ্রেপ্তার করে। ২৪টি বস্তায় এ চিনি রয়েছে জানিয়ে এম এম মজুমদার বলেন, গ্রেপ্তারকৃতদের কর্ণফুলী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৪৩৭ ঘ.