২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ

চুয়াডাঙ্গায় স্ত্রীকে হত্যার দায়ে এক স্বামীর মৃত্যুদ-াদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 06:14 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

চুয়াডাঙ্গা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গায় স্ত্রীকে হত্যার দায়ে এক স্বামীর মৃত্যুদ-াদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকাল ১১টায় আসামির উপস্থিতিতে চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ কেজি মোস্তফা এ আদেশ দেন। দ-িত আসামি মিনারুল ইসলাম ওরফে জিতু মিয়া (৩৬) দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আয়ুব আলীর ছেলে। চুয়াডাঙ্গার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলমগীর হোসেন জানান, ২০০৬ সালের ১৪ অগাস্ট রাত ৮টার দিকে জিতু তার বাড়িতে স্ত্রী বেলী বেগমকে (২৪) ধারালো বাটালি দিয়ে কোপায়। রাত পৌনে একটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলী মারা যান। এ ব্যাপারে বেলীর বাবা দামুড়হুদার দর্শনা মোহাম্মদপুর গ্রামের বিল্লাল হোসেন দামুড়হুদার থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০০৬ সালের ১১ অক্টোবর জিতুকে আসামি করে আদালতে অভিযোগপত্র প্রদান করেন দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই ইনতাজ আলী। “১৯ জনের সাক্ষ্য প্রমানে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মামলার একমাত্র আসামি জিতুকে মৃত্যুদ-ের আদেশ দেয় আদালত। রায়ের পর আসামিকে কড়া নিরাপত্তায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২০২ ঘ.