২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে গোলপোস্ট পড়ে ছাত্রের মুত্যু

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ফুটবল গোল পোস্টের লোহার পাত মাথায় পড়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 06:13 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

খাগড়াছড়ি, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ফুটবল গোল পোস্টের লোহার পাত মাথায় পড়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মো. রুবেল দীঘিনালা আশ্রম স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। সে দীঘিনালা থানা পাড়ার বাসিন্দা আবুল বশারের ছেলে। দীঘিনালা থানার ওসি (তদন্ত) ইস্রারাফিল আলম জানান, বুধবার বিকালে আন্ত:স্কুল ফুটবল প্রতিযোগিতা শেষে রুবেল গোল পোস্ট থেকে নেট খুলতে গেলে তা খুলে তার মাথায় পড়ে। সঙ্গে সঙ্গে তাকে তাকে দীঘিনালা হাসপাতাল এবং পরে খাগড়াছড়ি জেলা হাসপাতালে তাকে আনা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। এ ব্যাপারে রুবেলের বাবা একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১২০৭ ঘ.