ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩৩ তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ৭ অক্টোবর শুরু হবে।
বুধবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।
৩৩ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ২৮ হাজার ৯১৭ জন।
চার হাজার ২০৬টি শূন্য পদের বিপরীতে গত ১ জুনের ওই প্রিলিমিনারি পরীক্ষায় এক লাখ ৯৩ হাজার ৫৯ জন অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/২২২৬ ঘ.
bdnews24