ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানীতে স্ত্রী হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত এলিন জাহান ইমু ওরফে সাথী (২০) তার স্বামী মো. সোহাগের সঙ্গে নিকেতন ৫ নম্বর গেইটের তোবারক মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোহাগ বৃহস্পতিবার রাত ১২টার দিকে সাথীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
“সাথী ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে সোহাগ জানায়।”
সোহাগের বক্তব্যে সন্দেহ হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে মোজাম্মেল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএএইচ/১৪৫০ ঘ.
bdnews24