২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় শুশুক উদ্ধার

মাগুরা শহরতলির বরুনাতৈল এলাকায় নবগঙ্গা নদী থেকে চরে উঠে এসে মারা পড়েছে একটি শুশুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 02:36 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

মাগুরা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা শহরতলির বরুনাতৈল এলাকায় নবগঙ্গা নদী থেকে চরে উঠে এসে মারা পড়েছে একটি শুশুক। বুধবার সকালে পাওয়া ৩০ কেজি ওজনের ডলফিনটি লম্বায় প্রায় সাড়ে চার ফুট বলে জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় নায়েব আলী বলেন, সকাল ১১টার দিকে ডলফিনটি নদী থেকে লাফিয়ে চরে উঠে পড়ার কিছুক্ষণের মধ্যেই মারা যায়। মৃত ডলফিনটি মাগুরা শহরের পুরাতন বাজারে আনা হলে এটি দেখতে শত শত লোক ভিড় জমায় বলে জানান নায়েব আলী। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল পাল বলেন, এটি বন বিভাগের দায়িত্ব। এ বিষয়ে তিনি আর কিছু না বলে বনবিভাগে যোগাযোগ করতে বলেন। সাবেক জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কানাইলাল স্বর্ণকার বলেন, এটি মিঠা পানির শুশুক প্রজাতির ডলফিন। খাবারের সন্ধানে গভীর পানি থেকে ছোট নদী বা খালে ঢুকে পড়েছে। এর আগে মাগুরার ফটকি ও নবগঙ্গা নদী থেকে এ প্রজাতির একাধিক মৃত ডলফিন উদ্ধার করা হয়। পরে সেগুলি ঢাকা প্রাণিসম্পদ অধিদপ্তরে পাঠানো হয় বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৩০ ঘ.