ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাফরুল থেকে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মাহফুজা আনাম রিতা (১৮) বিএফ শাহীন স্কুল এন্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার বাবা মেহেদী হাসান বিমান বাহিনীতে কর্মরত।
শুক্রবার ভোরে বিমান বাহিনীর আবাসস্থল নিহারিকার একটি ফ্ল্যাট থেকে রিতার লাশ উদ্ধার করা হয়।
কাফরুল থানার এসআই জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিতা ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএএইচ/১৪৫২ ঘ.
bdnews24