২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে অটোরিকশা খাদে, চালকসহ নিহত ২

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সিএনজি অটোরিকশা খাদে পড়ে চালকসহ দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 07:00 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সিএনজি অটোরিকশা খাদে পড়ে চালকসহ দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩ জন। বুধবার সকালে আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের কালীবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিএনজি অটো রিকশা চালক মিজানুর রহমান (৩২) ও অটোরিকশার যাত্রী মাছ ব্যবসায়ী ঠাকুর দাস (৩৫)। মিজান বরিশালের লাল মোহন এলাকার মফিজুল ইসলামের ছেলে এবং ঠাকুর আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের রাঘবদী এলাকার অসনী দাস এর ছেলে। প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৭টায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালীবাড়ি সেতুর সামনে একটি রিকশাকে সাইড দেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটো রিকশা চালক মিজানুর ও যাত্রী ঠাকুর দাস। আহত অপর ৩ যাত্রীকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৫৫ ঘ.