২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ‘খসরু বাহিনী’র ইকবাল গ্রেপ্তার

মুন্সীগঞ্জে পুলিশের তালিকায় শীর্ষ সন্ত্রাসী ‘খসরু বাহিনীর’ দ্বিতীয় প্রধান ইকবাল হোসেন (২৮) পাঁচ রাউন্ড গুলি ভর্তি কাটা রাইফেলসহ গ্রেপ্তার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 06:04 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জে পুলিশের তালিকায় শীর্ষ সন্ত্রাসী ‘খসরু বাহিনীর’ দ্বিতীয় প্রধান ইকবাল হোসেন (২৮) পাঁচ রাউন্ড গুলি ভর্তি কাটা রাইফেলসহ গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ৩টায় সদর উপজেলার বনিক্যপাড়া সেতুর কাছ থেকে ছয়টি মামলার আসামি ইকবালকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে নেতৃত্বদানকারী সদর থানার এসআই নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারের সময় ইকবাল দৌড়ে পালাতে গিয়ে আহত হন। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। “তিনি কোনো নাশকতামূলক কাজের জন্য বেইলি ব্রিজে পাইচারী করছিলেন।” “সম্প্রতি খসরুকে গ্রেপ্তারের সময় ইকবাল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। খসরুকে গ্রেপ্তারের পর সন্ত্রাসী বাহিনীটির নেতৃত্ব দিচ্ছিল ইকবাল।” এই বাহিনী মাদক ব্যবসাসহ নানা অপকর্ম চালিয়ে আসছে বলে জানায় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১৫২ ঘ.