২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খিলক্ষেতে রেলের ধাক্কায় মৃত্যু

রাজধানীর খিলক্ষেত রেল ক্রসিং এলাকায় রেলের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 03:01 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলক্ষেত রেল ক্রসিং এলাকায় রেলের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. জাহাঙ্গীর হোসেন (৪০)। বাড়ি শেরপুর জেলায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার জাহাঙ্গীর তার ভায়রা ভাই ইমান আলীর খিলক্ষেতের বাসায় বেড়াতে যান। মঙ্গলবার রেলক্রসিংয়ের রাস্তা দিয়ে হাঁটার সময় একটি ট্রেনের ধাক্কায় তিনি আহত হন। পথচারিরা জাহাঙ্গীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাহাঙ্গীর এক ছেলে এক মেয়ের জনক। লাশ হাসপাতাল মর্গে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০৫৮ ঘ.