মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ শহরের যুগনীঘাট থেকে ২৫৪ বোতল ফেন্সিডিলসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে ট্রাকের চালক ও সহকারীকেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ট্রাক চালক শরিফুল ইসলামের (৩০) বাড়ি জয়পুরহাটের পাঁচবিবির উপজেলার সিতামাতখোর গ্রামে। আর তার সহকারী আজাদ হোসেনের (৩৫) বাড়ি একই উপজেলার পারইল গ্রামে।
সদর থানার এসআই নজরুল ইসলাম জানান, রাত ২টায় জয়পুর হাট থেকে আসা ট্রাকটি থেকে স্থানীয় দুলালের গুদামে তুষের বস্তা নামান হচ্ছিল।
“ট্রাকে আনা ৬১টি বস্তার মধ্যে ৬টিতে ফেন্সিডিল পাওয়া যায়। তবে মূল মাদক বিক্রেতা দুলাল মিয়া পালিয়ে গেছে।”
এই মাদক চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান নজরুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৫৬ ঘ.
bdnews24