ঝিনাইদহ, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা থেকে অজ্ঞাত পরিচয় এক পুরুষ ও কালীগঞ্জ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শৈলকুপা থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, মঙ্গলবার সকালে উপজেলার ফুলহরি গ্রামের পাশে কুমার নদীতে পাট ধোয়ার সময় এক পুরুষের লাশ ভাসতে দেখে গ্রামবাসী থানায় খবর দেয়।
“তার পরিচয় পাওয়া যায়নি। তবে বয়স আনুমানিক ৪৫ বছর।”
কালীগঞ্জ থানার ওসি সৈয়দ কামরুজ্জামান জানান, উপজেলার দুলালমুন্দিয়া গ্রামের মাদ্রাসার পাশে সকালে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসী।
কালীগঞ্জ থানার পুলিশ পরে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহত নারীর বয়স আনুমানিক ৫৫ বছর বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৪০ ঘ.
bdnews24