ফরিদপুর, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মঙ্গলবার নসিমনের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
এরা হলেন ফরিদপুরের ভাঙ্গার শুভ্র (১৮) এবং গোপালগঞ্জের সজীব (১৯)। তারা মামাতো-ফুপাতো ভাই বলে পুলিশ জানিয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি শাহরিয়ার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা- বরিশাল মহাসড়কে ভবুকদিয়ায় শুভ্র ও সজীবের মোটরসাইকেলের সঙ্গে বিপরীতমুখী নসিমনের সংঘর্ষ হলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১২ ঘ.
bdnews24