২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে দুটি লাশ উদ্ধার

মাদারীপুরের শিবচর উপজেলার সম্ভুক বাজার থেকে একটি এবং পৌর এলাকার ২নং শকুনী এলাকার একটি বাগান থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 06:46 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

মাদারীপুর, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলার সম্ভুক বাজার থেকে একটি এবং পৌর এলাকার ২নং শকুনী এলাকার একটি বাগান থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে লাশ দু’টি উদ্ধার করা হয়। নিহতরা হলেন, শিবচর উপজেলার সম্ভুক গ্রামের জহুর উদ্দিন মাদবরের ছেলে চাঁন মিয়া ও স্থানীয় এক রিক্সাচালক আবদুর রহিম (২৮)। মাদারীপুর থানার ওসি মনিরুজ্জামান জানিয়েছেন, সকালে পৌর শহরের ২নং শকুনী এলাকার একটি বাগান থেকে আবদুর রহিমের লাশ উদ্ধার করা হয়েছে। “ময়নাতদন্তের প্রতিবদেন পাওয়ার পর মৃৃত্যুর কারণ জানা যাবে।” অপর দিকে, শিবচর থানার ওসি আবদুর রাজ্জাক জানিয়েছেন, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। রোববার গভীর রাতে নিহত চাঁনের উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন ৮নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপাতি জহুর উদ্দিনের ছেলে চাঁন মিয়াকে ধরে নিয়ে সন্ত্রাসীরা। সোমবার সকালে বাড়ির পাশে সম্ভুক বাজারের একটি মিল ঘরের ভেতর তার লাশ দেখতে পায় এলাকাবাসী। সন্ত্রাসীরা চাঁন মিয়া ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেছে বলে পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে। নিহতের একটি হাত কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২১০ ঘ.