বান্দরবান, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে আনসার-ভিডিপির এক ইউনিয়ন কমান্ডারের লাশ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার নারিচবুনিয়া গ্রামের একটি ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মো. শাহানুর মিয়া (৫৫) উপজেলার বাইশারী ইউনিয়ন আনসার-ভিডিপি কমান্ডার।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি এস এম আজাদ জানান, শাহানুরের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
“শনিবার রাতে স্থানীয় একটি বাড়িতে জুয়া খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে মো. আফসার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৩১১ ঘ.
bdnews24