২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লিনিক থেকে নবজাতক চুরি, পরদিন উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জের একটি ক্লিনিক থেকে চুরি যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 05:23 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঝিনাইদহ, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কালীগঞ্জের একটি ক্লিনিক থেকে চুরি যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় মহেশপুর উপজেলার যুগীহুদা গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় খাদেজা বেগম নামে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে বলে মহেশপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান। তিনি বলেন, খাদেজা বেগমের কাছে ওই শিশুকে পাওয়া যায়। তিনি যুগীহুদা গ্রামের সাবজাল হোসেনের স্ত্রী। ওসি জানান, শুক্রবার সকালে কালীগঞ্জের ডক্টরস ক্লিনিকে দুবাই প্রবাসী কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গার বিপুল কুমার বিশ্বাসের স্ত্রী ক্ষমা বিশ্বাস একটি ছেলে সন্তান প্রসব করেন। বিপুলের বৌদি শিশুটিকে দেখাশুনা করছিলেন। এক পর্যায়ে তিনি বাথরুমে যান। এরপর থেকে শিশুটিকে আর পাওয়া যায়নি। এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি সৈয়দ কামরুজ্জামান জানান, এ ঘটনায় আসাদুল নামে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এইচএ/২৩১২ ঘ.