চট্টগ্রাম, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত মোহাম্মদ সুমন (২৬) সিতাকু- উপজেলার গোয়াপাড়া আম্বিয়া এলাকার নাজির আহমেদের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল রাত্রু মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকালে সীতাকু- সদর এলাকার বড় পাকা মসজিদ এলাকায় গাড়ির ধাক্কায় সুমন মারাত্মক আহত হন।
পরে হাসপাতালে নেওয়া হলে শনিবার রাত পৌনে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএএইচ/এএল/২১৩৮ ঘ.
bdnews24