২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালদীঘি ময়দানে মহিউদ্দিনের সমাবেশের তারিখ পরিবর্তন

চট্টগ্রাম ‘বন্দর রক্ষায়’ লালদীঘি ময়দানে এবিএম মহিউদ্দিন চৌধুরীর সমাবেশ ৮ সেপ্টেম্বরের পরিবর্তে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 02:43 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ‘বন্দর রক্ষায়’ লালদীঘি ময়দানে এবিএম মহিউদ্দিন চৌধুরীর সমাবেশ ৮ সেপ্টেম্বরের পরিবর্তে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের গোলটেবিল বৈঠকে আগামী ৮ সেপ্টেম্বর লালদীঘি ময়দানে সমাবেশ করে আন্দোলনের ‘চরম’ কর্মসূচির ঘোষণা দেন মহিউদ্দিন। পরে রাতে সংবাদপত্র অফিসে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ এর পরিবর্তে ৯ সেপ্টেম্বর বিকালে লালদীঘি ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ’র প্যাডে নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ প্রসঙ্গে নগর আওয়ামী লীগ সভাপতি ও বন্দর রক্ষা আন্দোলনের নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাতে বলেন, বন্দর রক্ষা আন্দোলনের কর্মসূচিতে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিতে শনিবারের পরিবর্তে রোববার এ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০৩৯ ঘ.