নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল হাট এলাকায় শুক্রবার রাতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি আতিকুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে গোলাকান্দাইল হাট এলাকায় অচেতন পড়ে থাকা ওই ব্যক্তিকে (৬০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
আতিকুর রহমান খান আরো বলেন, ওই ব্যক্তিকে নেশাজাতীয় দ্রব্য পান করানো হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৯৫৮ ঘ.
bdnews24