বগুড়া, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘ দইয়ের হাঁড়িতে ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়েছেন নওগাঁর নিজাম উদ্দিন।
শনিবার বিকালে বগুড়া শহরতলীর বারোপুর থেকে গ্রেপ্তার নিজাম উদ্দিন (৩৫) বদলগাছী উপজেলার প্রয়াত মোফাজ্জল হেসেনের ছেলে।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে হাজির করলে তাকে জেল হাজতে পাঠানো হয়।
বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এমরান হোসেন বলেন, গোপনে সংবাদ পেয়ে বারোপুরের এসওএস পল্লীর সামনে একটি দই বহনকারী ভ্যান থেকে দইয়ের হাঁড়িগুলো আটক করা হয়।
দু’টি খাঁচার মধ্যে ৩০টি দইয়ের হাঁড়িতে ওই ফেন্সিডিল রক্ষিত ছিল। কোনোটিতে ৬টি আবার কোনো হাড়িতে ৫টি করে ফেন্সিডিলের বোতল ছিল।
নিজাম উদ্দিন বলেন, জয়পুরহাটের কালাই উপজেলা থেকে এই ফেন্সিডিল বগুড়ায় বিক্রির জন্য আনা হচ্ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৮ ঘ.
bdnews24