২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লাশ তুলতে গিয়ে নিজেই লাশ

নেত্রকোনা শহরের নাগড়া নদী থেকে একটি লাশ তুলতে গিয়ে এক ব্যক্তি নিজেই লাশ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 01:39 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

নেত্রকোনা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনা শহরের নাগড়া নদী থেকে একটি লাশ তুলতে গিয়ে এক ব্যক্তি নিজেই লাশ হয়েছেন। সদর হাসপাতাল মোড়ে মগড়া নদী থেকে লাশ উদ্ধারের সময় এ ঘটনায় মৃত আরশাদ আলী (৫০) সদরের লক্ষ্মীগঞ্জ গ্রামের বাসিন্দা। তিনি সদর হাসপাতাল মর্গে ডোমের সহকারী হিসেবে কাজ করতেন। সদর মডেল থানার ওসি মো. আজিজুর রহমান সাংবাদিকদের বলেন, দুপুর পৌনে ১২টায় শহরের নাগড়া মোড় এলাকায় মগড়া নদীতে একটি ভেসে আসা লাশ উদ্ধারের জন্য আরশাদ নদীতে নামেন। কিন্তু তিনি সাঁতরে লাশের কাছাকাছি যাওয়ার পরই অচেতন হয়ে পানিতে তলিয়ে যান। দ্রুত তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরশাদকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি। আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) নীলোৎপল তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালে আনার আগেই আরশাদের মৃত্যু হয়। পানিতে সাঁতার কাটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে আরশাদের মৃত্যু হয়ে থাকতে পারে। ওসি আরো জানান, মগড়া নদী থেকে উদ্ধার হওয়া লাশটি ক্ষু-নৃগোষ্ঠীর এক ব্যক্তির। তার বয়স হবে ৪০। এ ব্যাপারে থানায় আরেকটি অপমৃত্যু মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৩৫ ঘ.