ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমির ছাড়পত্র না দিয়ে মালিকের কাছে ১০ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগে গৃহায়ন ও গণপূর্ত সচিব খন্দকার শওকত হোসেনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
গত ১০ মে জমির মালিক নাজিম হাবিবুজ্জামান ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এ মামলা দায়ের করেন। বৃহস্পতিবার তিনি জবানবন্দি দিয়েছেন।
বিচারক মো. জহুরুল হক শুনানি গ্রহণ করলেও বৃহস্পতিবার কোনো আদেশ দেননি।
নাজিম হাবিবুজ্জামান মেঘনা-বাংলা গ্র“প অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান।
মামলার নথি থেকে জানা গেছে, মতিঝিলের ১০/১ টয়নবী সার্কুলার রোডের (রমনা মৌজার) ৭২ দশমিক ৬০ শতাংশ জমির মালিক নাজিম হাবিবুজ্জামান ও তার দুই ভাই।
১৯৮৬ সালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ওই সম্পত্তি পরিত্যক্ত সম্পত্তি হিসেবে রেকর্ড করে। তবে বাদীর একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ওই সম্পত্তিকে পরিত্যক্ত সম্পত্তি হতে অবমুক্ত করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছিল।
মামলায় দাবি করা হয়, গত বছরের ৭ ফেব্র“য়ারি অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকেও বাদীর পক্ষে মত যায়। নি¤œ আদালতও বাদী ও তার ভাইদের নামে নাম জারির পক্ষে মত দেয়। তবে গত ৬ ফেব্র“য়ারি গৃহায়ন ও গণ পূর্ত মন্ত্রণালয়ের সচিব ছাড়পত্র না দিয়ে ১০ কোটি টাকা ঘুষ দাবি করেন।
মামলা দায়েরের এ তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী মো. কুতুব উদ্দিন চৌধুরী। মামলাটিতে বাদীপক্ষে চার জন সাক্ষী রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৮৫১ ঘ.
bdnews24