রংপুর, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের বদরগঞ্জ উপজেলায় তড়িতাহত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার দিলালপুর সরকার পাড়া গ্রামে এ ঘটনা হয়।
নিহতরা হলেন, দিলালপুর সরকার পাড়া গ্রামের এরশাদুল হকের ছেলে এনায়েত (৩০) ও একই গ্রামের বুলু মিয়ার ছেলে বুলবুল (৩২)।
বদরগঞ্জ থানার ওসি পৃথিশ কুমার জানান, সাড়ে ৯ টার দিকে এনায়েত ও বুলবুল তাদের বাড়ির কাছে পল্লী বিদ্যুতের লাইনের সঙ্গে লাগানো গাছের ডাল কাটছিলো।
এ সময় বিদ্যুতের একটি তার ছিড়ে তড়িতাহত হয়ে ঘটনাস্থলেই তারা মারা যান।
পুলিশ পল্লী বিদ্যুতের কর্মীদের নিয়ে ঘটনাস্থল গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৫১৫ ঘ.
bdnews24