২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে বনরক্ষীসহ অপহৃত ৫

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে রোববার তিন বনরক্ষীসহ পাঁচ জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 04:12 PM

Updated : 24 Aug 2022, 11:59 AM

খাগড়াছড়ি, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে রোববার তিন বনরক্ষীসহ পাঁচ জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বামা গোমতী এলাকা থেকে তাদের অপহরণ করা হয় বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। অপহৃতরা হলেন কাঠ ব্যবসায়ী ও বাগান মালিক মো. লোকমান হোসেন, বনরক্ষী সুনীল চাকমা, সোনামনি চাকমা ও মো. আলম এবং নৌকাচালক মো. মাহবুব। তবে কী কারণে বা কারা এ অপহরণ করেছে তা জানাতে পারেনি বিজিবি। ঘটনাস্থল উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। গুইমারা সেনা রিজিয়নের মেজর মাহফুজ বারী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিকাল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে এ ঘটনা ঘটে। অপহৃতরা ওই এলাকায় ব্যবসায়িক কাজে গিয়েছিলেন। “বিজিবি যামিনীপাড়া ও পলাশপুর জোনের সদস্যরা অপহৃতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে,” বলেন মেজর মাহফুজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২০০ ঘ.