২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ জেলা জজকে বদলি

১৩ জন জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 11:38 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৩ জন জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বদলির আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বলেছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বদলি হওয়া জজদের আগামী ৪ সেপ্টে¤¦র বর্তমান পদের দায়িত্ব অর্পণ করে অবিল¤ে¦ নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নওগাঁর জেলা ও দায়রা জজ মোহা. মাহতাব উদ্দিনকে বগুড়ার স্পেশাল জজ; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা মুসিহা মাহফুজাকে ঢাকার পরিবেশ আপিল আদালতের বিচারক; ঢাকার পরিবেশ আপিল আদালতের বিচারক মো. মাহবুবুর রহমানকে ঢাকার দ্বিতীয় শ্রম আদালতের চেয়ারম্যান হিসাবে বদলি করা হয়েছে। বরগুনার জেলা ও দায়রা জজ মো. আখতার হোসেনকে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক, ফরিদপুরের জেলা ও দায়রা জজ দীপ্রমান সরকারকে দিনাজপুরের জেলা ও দায়রা জজ, সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আনোয়ারুল হককে ফরিদপুরের জেলা ও দায়রা জজ, নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মো. ইসরাইল হোসেনকে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উপ-সচিব (লিগ্যাল) শামসুন নাহার বেগমকে ঢাকার প্রশাসনিক ট্রাইব্যুনাল-২ এর সদস্য হিসাবে বদলি করা হয়েছে। রাজশাহীর বিভাগীয় স্পেশাল জজ জান্নাতুল ফেরদৌসকে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জয়পুরহাটের জেলা ও দায়রা জজ মো. শফিউর রহমানকে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ, ঠাকুরগাঁওয়ের জেলা ও দায়রা জজ মো. হাবিবুর রহমানকে কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ, ঢাকার প্রশাসনিক ট্রাইব্যুনাল-২ এর সদস্য মো. নজরুল ইসলামকে বরগুনার জেলা ও দায়রা জজ এবং ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক জেসমিন আনোয়ারকে ঝালকাঠীর জেলা ও দায়রা জজ পদে বদলি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৭৩৩ ঘ.