রাজবাড়ী, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের জোনাপাট্টায় পাট্টা-পাংশা আঞ্চলিক সড়কে শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের ধাক্কায় এক কৃষক নিহত হয়েছে।
রোববার সকালে এ দুর্ঘটনায় নিহত রমেশ সেন (৪৫) জোনাপাট্টা গ্রামের জীতেন্দ্র নাথের ছেলে।
পাংশা থানার ওসি আব্দুল খালেক জানান, সকাল সাড়ে ৮টার দিকে পাটের গাট মাথায় নিয়ে বাজারে যাওয়ার সময় পেছন থেকে একটি নসিমন রমেনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ নসিমনটিকে আটক করেছে। চালক পলাতক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৫৭ ঘ.
bdnews24