ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসক নেতা নারায়ণ খুনের ঘটনায় রোববারও পূর্বঘোষিত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করবে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন।
শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশের মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতে কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা।
শনিবার সন্ধ্যায় বিএমএর মহাসচিব অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পূর্ব ঘোষণা অনুযায়ী রোববারও সারাদেশের চিকিৎসকরা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করবেন। এছাড়াও শোকসভা ও র্যালি অনুষ্ঠিত হবে।”
এরই মধ্যে হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া হত্যাকা-ের রহস্য উন্মোচনের দাবিও করছে তারা।
এ অবস্থায় কর্মসূচি প্রত্যাহার করা হবে কি না জানতে চাওয়া হলে শারফুদ্দিন আহমেদ বলেন, “সবার সঙ্গে আলোচনা ছাড়া কর্মসূচি পরিবর্তন করা সম্ভব নয়। রোববার পরবর্তী কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত হবে।”
তবে হাসপাতালগুলোতে জরুরি সেবা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার ভোররাতে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের আবাসিক ভবনে খুন হন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাহী পর্ষদের সদস্য নারায়ণ চন্দ্র দত্ত নিতাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এইচএএইচ/এএল/২১৪৬ ঘ.
bdnews24