ফরিদপুর, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর শহর থেকে শনিবার ৪২টি এক হাজার টাকার জাল নোটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
সন্ধ্যা সোয়া ৬টার দিকে নিলটুলী এলাকা থেকে সাইফুজ্জামান রুপক (২০) গ্রেপ্তার হন।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের উপ-সহকারী পরিচালক হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে র্যাব নিলটুলী এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫১ ঘ.
bdnews24