২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে চাচাকে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাকে কুপিয়ে হত্যা করেছে তার এক ভাতিজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2012, 07:36 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

চাঁপাইনবাবগঞ্জ অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাকে কুপিয়ে হত্যা করেছে তার এক ভাতিজা। শনিবার ভোরে উপজেলার চকবহরম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লুৎফর রহমান (৬৫) চকবহরম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক। সদর থানার ওসি গোলাম মোর্তুজা জানান, লুৎফরের সঙ্গে বড় ভাই গোলাম মোহাম্মদের বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে ভোর ৫টার দিকে গোলাম মোহাম্মদের ছেলে বোগদাদ ও তার ছেলে সাদ্দাম হোসেন ধারালো অস্ত্র দিয়ে লুৎফরকে কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বাবাকে বাঁচাতে এসে গুরুতর আহত হন লুৎফরের ছেলে মতিউর রহমান (২৬)। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৩৩০ ঘ.