২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে কালী মন্দিরে চুরি

নারায়ণগঞ্জ শহরের পালপাড়া কালী মন্দিরে বৃহস্পতিবার রাতে চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2012, 03:32 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

নারায়ণগঞ্জ, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের পালপাড়া কালী মন্দিরে বৃহস্পতিবার রাতে চুরি হয়েছে। চোরেরা মন্দিরের কলাপসিবল গেটের তালা ভেঙ্গে কালী প্রতিমার গায়ে থাকা তিন ভরি ¯¦র্ণ ও পঁচিশ ভরি রূপার অলংকার নিয়ে গেছে বলে মন্দির কমিটি জানিয়েছে। মন্দির কমিটির যুগ্ন-সম্পাদক অজয় কুমার বিশ্বাস সাংবাদিকদের বলেন, রাতে পূজা শেষে মন্দিরের গেটে তালা দিয়ে পুরোহিত চলে যান। শুক্রবার সকালে মন্দিরে এসে দেখতে পান কলাপসিবল গেটের তালা ভাঙ্গা এবং প্রতিমার গায়ে থাকা স্বর্ণ ও রূপার অলংকার নেই। সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব বলেন, চুরির ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১২৯ ঘ.