কক্সবাজার, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের মহেশখালী উপজেলায় জমির নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রোববার রাতে কালারমার ছড়া ইউনিয়নের নুনাছড়ি এলাকায় নিহত নজরুল ইসলাম (২০) ওই এলাকার প্রয়াত সিদ্দিক আহমদের ছেলে।
ঘটনার পর থেকেই তার আপন ভাই সৈয়দ নুরের ছেলে পারভেজ পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে মহেশখালী থানার ওসি রনজিত বড়–য়া সাংবাদিকদের বলেন, রোববার সন্ধ্যায় জমির বিরোধকে কেন্দ্র করে নজরুল ও পারভেজের মারামারি হয়। এর জেরে পারভেজ তার চাচা নজরুল ইসলামকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
ওসি আরো জানান, কক্সবাজার সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১১৭ ঘ.
bdnews24