২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে হামলায় নিহত ১

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2012, 03:10 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

বরিশাল, অগাষ্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার সকালে রড ও ধারালো অস্ত্রের আঘাতে মো. নাসির হাওলাদার (৪৫) গুরুতর আহত হন। সোমবার ঢাকায় একটি হাসপাতালে তার মৃত্যু হয়। নাসির বরিশাল নগরীর রুপাতলী এলাকার আকরাম আলীর ছেলে। এই ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। নিহতের শ্যালক মো. রিয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকালে নাসির বরিশাল নগরীতে যাওয়ার সময় বাকেরগঞ্জের বোয়ালিয়া বাজারে তার উপর হামলা করে প্রতিপক্ষের মিঠু, সোহেল, তরুণ মল্লিক, মিন্টু মল্লিক, জালাল মল্লিক, কামরুল বিশ্বাস, বাচ্চু বিশ্বাস ও নাহিদ। তারা নাসিরকে রড দিয়ে পিটিয়ে ও চাপাতি দিয়ে কুপিয়ে বাজারে ফেলে চলে যায়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। রোববার রাতে ঢাকায় নেওয়া হয়। বাকেরগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই ঘটনায় তরুণ মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৯ ঘ.