ফরিদপুর, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েরিন্টফোর ডটকম)- ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।
তারা হলেন- উপজেলার হামিরদী ইউনিয়নের বড়হামিরদী গ্রামের ইয়াছিন শরীফের স্ত্রী খাদিজা বেগম (৬৫) এবং ছেলে ঝান্টু শরীফ (৩৫)।
ভাঙ্গা থানার ওসি দাদন ফকির সাংবাদিকদের বলেন, সকালে বাড়ির পাশের খালে ঝান্টু পাট জাগ দিতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে যান।
ছেলের চিৎকার শুনে খাদিজা বেগম এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয় বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০৪১ ঘ.
bdnews24