ঝিনাইদহ, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর থেকে রোববার অস্ত্রসহ দুই ‘চরমপন্থিকে’ গ্রেপ্তার করেছে র্যাব।
এরা হলেন সদর উপজেলার টিকেরি গ্রামের শান্তিরাম বিশ্বাসের ছেলে চিত্তরঞ্জন বিশ্বাস (২৬) এবং মাগুরার শালিখা উপজেলার গাড়ামারা গ্রামের সুরোল বিশ্বাসের ছেলে যুগল বিশ্বাস (২০)।
র্যাব ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. হামিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে র্যাবের একটি দল ভিতসর বাজার থেকে তাদের গ্রেপ্তার করে।
“তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি রিভলবার, একটি বন্দুক ও ৩ রাউন্ড গুলি পাওয়া যায়,” বলেন হামিদুল হক।
তারা চরমপন্থি সংগঠন গণমুক্তি ফৌজের ক্যাডার বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৭০০ ঘ.
bdnews24