২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সৈকতে নিরাপত্তা জোরদার

চট্টগ্রামের পতেঙ্গা ও পারকি সমুদ্র সৈকতে নগরবাসীর ঈদ বিনোদন নির্বিঘœ করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2012, 04:53 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

চট্টগ্রাম, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পতেঙ্গা ও পারকি সমুদ্র সৈকতে নগরবাসীর ঈদ বিনোদন নির্বিঘœ করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি)। সোমবার ঈদের দিন থেকে দুটি সমুদ্র সৈকতে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি সেবাকেন্দ্র চালু করা হবে। শনিবার সকালে কেন্দ্রগুলো উদ্বোধন করেন সিএমপি কমিশনার শফিকুল ইসলাম। নেভাল রোড থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত আর কর্ণফুলী থানাধীন পারকি সমুদ্র সৈকতে সেবাকেন্দ্রের পাশাপাশি থাকবে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও। চট্টগ্রাম নগর পুলিশের বন্দর জোনের উপ-কমিশনার সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুধু পতেঙ্গা সমুদ্র সৈকতে নিয়োজিত থাকবে তিন প্লাটুন পুলিশ। সাথে থাকবে ৩৫ জন কমিউনিটি পুলিশ। সৈকত এলাকার সাথে সংশ্লিষ্ট সবার বিশেষ করে দোকানি, হকার ও সৈকত এলাকার পেশাদার আলোকচিত্রীদের ছবি সংগ্রহ করা হয়েছে। এসব এলাকায় কোনো পর্যটক তাদের হাতে ভোগান্তির শিকার হলে ব্যবস্থা নেবে পুলিশ। সৈকতে গিয়ে কেউ যাতে হয়রানির শিকার না হয় সেদিকেও নজর রাখা হবে বলে তিনি জানান। সমস্যায় পড়লে বা বিশ্রামের প্রয়োজন হলে সেবা কেন্দ্রে যে কেউই আসতে পারবে। পুলিশ কর্মকর্তা সাইফুল জানান, সেবাকেন্দ্রে নগর পুলিশ ও প্রয়োজনীয় সব ফোন নম্বারও থাকবে। এছাড়াও সৈকতকে পরিচ্ছন্ন রাখতেও কেন্দ্রগুলো থেকে কাজ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/এসইউ/২২৪৯ ঘ.