২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে জাল টাকাসহ গ্রেপ্তার ১

ঢাকার সাভার থেকে ৫৮ হাজার জাল টাকাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2012, 12:10 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

সাভার, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভার থেকে ৫৮ হাজার জাল টাকাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে পুলিশ পৌর এলাকার গে-া থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মো. রফিক (২৫) বরিশালের নলছিটি থানার কলইহাট এলাকার মৃত আ. রাজ্জাকের ছেলে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর আড়াইটার দিকে গে-া বাসস্ট্যান্ড সংলগ্ন সড়ক থেকে রফিককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫শ’ টাকার ৯২টি ও এক হাজার টাকার ১২টি জাল নোট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান, বিভিন্ন দোকানে পণ্য ক্রয় করে টাকাগুলো চালানোর জন্য তিনি ঢাকা থেকে সাভার এসেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮০৯ ঘ.